২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাসের প্রথম পরাজয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে ইয়ং পেগাসাস। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শনিবার পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ছয় উইকেটে হেরে গেছে ইয়ং পেগাসাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ইয়ং পেগাসাস ১৫ ম্যাচে ২৮ এবং পারটেক্স ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে। দু’দল ইতমধ্যে আগামী বছর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা নিশ্চিত করেছে।

প্রথম ব্যাট করে ইয়ং পেগাসাস নয় উইকেটে ২২১ রান করে। সাগর সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া রানা করেন ৩৫ রান। পারটেক্সের সোহেল এবং জেমস তিনটি করে উইকেট লাভ করেন।

জবাবে পারটেক্স ৪৫ ওভারে চার উইকেট খুইয়ে ২২৪ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে দ্বীপ ৮৩ রানে অপরাজিত থাকেন। নাদিম ৩৭ এবং উজ্জ্বল ৩৬ রান করেন। পেগাসাসের রিয়াল ৪৪ রানে তিন উইকেট দখল করেন।