পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ
এই বছরের ডিসেম্বর মাসে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ আয়োজন করা হতে পারে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান।
শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি জানান, জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ বাতিল হওয়ার ফলে নতুন ক্রীড়াসূচি তৈরি করা হচ্ছে।
এশিয়া কাপ আয়োজনের বিষয়ে তিনি তার পূর্বের অবস্থান বজায় রেখে বলেন, “এই বছরের সেপ্টেম্বার মাসে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। আমরা ইতোমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর কাছে বিষয়টি পেশ করেছি যে, আমরা ২০০৭ সালের আগে এশিয়া কাপ আয়োজন করতে পারব না।”
