অস্ট্রেলিয়ান ওপেন মহিলা দ্বৈতে শিরোপা জিতলেন চীনের ইয়ান জি ও জাই
চীনের প্রতিদ্বন্দ্বী ইয়ান জি এবং জেং জাই অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের মহিলা বিভাগের দ্বৈত ইভেন্টের ফাইনালে শীর্ষ বাছাই লিসা রেমন্ড এবং সামান্থা স্টোসুরকে পরাজিত করে প্রথমবারের মত গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেন।
এই জয়ের মাধ্যমে তারা দেশের পক্ষে প্রথমবারের মত গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেন।
তাদের এই শিরোপা জয় চীনের ভবিষ্যৎ প্রজন্মকে টেনিস খেলার প্রতি আরও বেশি উৎসাহিত হবে বলে সকলে ধারনা করছে।
চীনের এই জুটি ২--৬, ৭--৬ (৯/৭), ৬--৩ সেটে শীর্ষ বাছাই লিসা ও সামান্থা জুটিকে পরাজিত করেন। ফাইনাল ম্যাচ জিততে তারা সময় নেন দুই ঘন্ট ১৫ মিনিট।
