অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জয় করলেন মরেসমো
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শিরোপা জয় করলেন ফ্রেঞ্চ টেনিস তারকা এমিলি মরেসমো।
অষ্টম বাছাই জাস্টিন হেনিন হার্ডেন ফাইনাল ম্যাচ চলাকালে দুর্বলতার কারণে খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তৃতীয় বাছাই ফ্রেঞ্চ এমিলি মরেসমো ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয় করলেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ম্যাচ ৬-১, ২-০ সেট মরেসমো এগিয়ে থাকার সময়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও চারবারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী হেনিন তার ট্রেনারকে কাছে ডেকে পরামর্শ নেয় এবং এরপরই তিনি আম্পায়ারের কাছে শারীরিক দুর্বলতার কারণ দেখিয়ে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
২০০৪ অস্ট্রেলিয়ান ওপেন টেনিস বিজয়ী হেনিন হার্ডেন ম্যাচ চালাইয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু টানা ২০টি ম্যাচ জয় করা হেনিন শারীরিক দুর্বলতার কাছে হেরে যান।
