ঠাকুরগাঁওয়ে মজিদ চ্যালেঞ্জ ফুটবল শুরু
ঠাকুরগাঁও স্টেডিয়ামে শুক্রবার মজিদ চ্যালেঞ্জ কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় নাটোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ৩-২ গোলে পরাজিত করেছে।
বিজয়ী দলের পক্ষে জহুরুল, ওয়াহিদুল ও রনি একটি করে গোল করেন। ঠাকুরগাঁওয়ের পক্ষে রাব্বি একমাত্র গোলটি করেন।
বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
