ইউরো ২০০৮ এর ড্র সুইজারল্যান্ডের মন্ট্রেক্সে
সারা বিশ্বের নজর এখন জার্মানির দিকে। আর মাত্র ছ’মাস বাদেই বিশ্বকাপ ফুটবল।
কিন্তু ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষ এখন ২০০৮ ইউরো কাপ ফুটবলের ভেন্যুর নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুইজারল্যান্ডের পর্যটনকেন্দ্র মন্ট্রেক্সে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
এবারই প্রথম দু’টি অ্যালপাইল দেশ যৌথভাবে ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতায় স্বাগতিক হচ্ছে। দেশ দু’টি হচ্ছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। আর স্বাগতিক হওয়ার কারণে এ দু’টি দল সরাসরি ইউরো কাপের চূড়ান্ত পর্বের ১৬ দলের সঙ্গে খেলবে।
পূর্বের মত এবারও ইউরোপের ৫০টি দল শুক্রবার ড্র’তে অংশ নিচ্ছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
এবার একটি গ্র“পে আটটি দল এবং বাকি ছয়টি গ্র“পে সাতটি দল অংশ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাছাই পর্বের ম্যচে ইউরো ২০০৪ বিজয়ী গ্রিস, ইংল্যান্ড, নেদারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউরো ২০০০ বিজয়ী ফ্রান্স, সুইডেন, পর্তুগাল, ইটালি, জার্মানি ও স্পেনের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করা হচ্ছে ।
জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের পরপরই সেপ্টেম্বরে ইউরো ২০০৮ ইভেন্টের বাছাই পর্বের খেলা শুরু হবে এবং শেষ হবে ২০০৭ সালের নভেম্বরে।
মোট ১৬টি দল ইউরো ২০০৮ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে পারবে।
