২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা গতিশীল পিচ চাই : বব উলমার

পাকিস্তানের কোচ বব উলমার বলেছেন, পাক-ভারত সিরিজ আয়োজক দেশ ইচ্ছাকৃতভাবে ব্যাটিংসহায়ক উইকেট তৈরি করেছে যাতে করে ভারতের কাছে টেস্ট সিরিজে পরাজয় এড়াতে পারে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

উলমার বলেন, “আমরা করাচি গ্রাউন্ডম্যানকে বাউন্সি গতিশীল উইকেট তৈরির পরামর্শ দিয়েছি। পূর্বের টেস্ট দু’টিতে পরামর্শ অনুযায়ি উইকেট তৈরি করা হয়নি। আমি তাদের দোষারোপ করছি না। আশাকরছি, করাচিতে গতিশীল উইকেট তৈরি করবে গ্রাউন্ডম্যান। লাহোর এবং ফয়সালাবাদের যে ধরনের পিচ তৈরি করা হয়েছিল সেই ধরনের পিচ আমরা করাচি চাই না। মৌসুমের মাঝামাঝি সময়ে পিচের যথেষ্ট ব্যবহার এবং আবহাওয়ার কারণে মূলত পিচ দু’টি ব্যাটসম্যানদের বেশি সহায়তা করে।”

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, “আমাদের ভেন্যুগুলোর মৃকিত্তার উন্নতি সাধনের জন্য পিসিবি আন্তর্জাতিক বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাবে। এর ফলে আমাদের পিচেও যথেষ্ট গতি এবং বাউন্স দেখা যাবে। পিসিবি ইতোমধ্যেই নিউজিল্যান্ডের কাছে একজন ট্যাফ্ বিশেষজ্ঞ পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।”