২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেন্যু পরিদর্শন করতে সোমবার ঢাকা আসছে অস্ট্রেলিয় পরিদর্শক দল

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল এপ্রিলে প্রথমবারের মত বাংলাদেশ সফর করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

সফরকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) চার সদস্য বিশিষ্ট একটি পরিদর্শক দল সোমবার ঢাকা আসছে। 

পরিদর্শক দলে রয়েছেন সিএ জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপরাশেন) মাইকেল ব্রাউন, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার স্টিভ বার্নাড, এসিএ কর্মকর্তা পল মার্শ এবং সিএ সিকিউরিটি ম্যানেজার রেগ ডিকসন।

অস্ট্রেলিয় দলটি মঙ্গলবার চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করবে। বুধবার ঢাকা ভেন্যু পরিদর্শন শেষে সেদিনই অস্ট্রেলিয়া ফিরে দলটি।