দ্বিতীয় বিভাগ ফুটবল শুক্রবার থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে
ঈদুল আজহার দীর্ঘ বিরতির পর শুক্রবার থেকে আবার মাঠে গড়াচ্ছে রহমান ফাউন্ডেশন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে প্রান্তিক ক্রীড়া চক্র খেলবে কদমতলা সংসদের বিরুদ্ধে।
তিন ম্যাচে নয় পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। সমানসংখ্যক ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রান্তিক ক্রীড়া চক্র। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইষ্ট অ্যান্ড ক্লাব, টি অ্যান্ড টি ক্লাব এবং পুলিশ এসি।
