২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেনিন-হার্ডেন

বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী অষ্টম বাছাই জাস্টিন হেনিন-হার্ডেন বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে চতুর্থ বাছাই রুশ তারকা মারিয়া শারাপোভাকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

শারাপোভাকে ৪-৬, ৬-১, ৬-৪ সেটে পরাজিত করে হেনিন রুশ তারকার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠার স্বপ্ন ভেঙ্গে দেন।

জাস্টিন হেনিন-হার্ডেন ২০০৪ সালে কিম ক্লিস্টারসকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছিলেন।

শনিবার ফাইনাল ম্যাচে শীর্ষ বাছাই কিম ক্লিস্টারস এবং তৃতীয় বাছাই এমিলি মরেসমোর মধ্যেকার ম্যাচ বিজয়ীর মুখোমুখি হবেন হেনিন।

বিশ্ব মহিলা টেনিস অঙ্গনের দৃঢ় আত্মবিশ্বাসী খেলোয়াড় হেনিন প্রথম সেটে পরাজিত হলেও পরবর্তী সেট দু’টিতে ঠিকই খেলায় ফিরে আসেন।

এই জয়ের ফলে ক্যারিয়ারের পঞ্চম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন হেনিন-হার্ডেন। ২৩ বছর বয়সী হেনিন পাঁচবার গ্রান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে উঠেছেন এবং ২০০১ সালের উইম্বলডন টুর্নামেন্ট ছাড়া সবক’টিতে জয়ী হয়েছেন।