২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হলেন সানিয়া মির্জা

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে কোনও ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে স্থান করে নেওয়া সানিয়া মির্জাকে সম্মানজনক ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 11:53 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মাত্র ১৯ বছর বয়সী সানিয়া গত বছর অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠার পর থেকে টেনিস খেলায় বিস্ময়করভাবে উন্নতি করে চলেছেন। বর্তমানে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে অবস্থান করছেন।

গত বছর তিনি নিজ শহর হায়দ্রাবাদে প্রথম ডব্লিউটিএ শিরোপা জয় করেন এবং প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্ল্যাম ইভেন্ট ইউএস ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন।

সানিয়া এবং পাইলট বিজয়পাত সিংহানিয়াসহ ছয়জন ক্রীড়াব্যক্তিত্বকে পদ্মশ্রী খেতাব দিয়ে সম্মানিত করা হয়।

২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে শট পুটার ইভেন্টে স্বর্ণপদক জয়ী বাহাদুর সিং, বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার এম সি মারি কোম এবং সাবেক জাতীয় শুটলার চ্যাম্পিয়ন মধুমিতাকেও পদ্মশ্রী খেতাবে ভূষিত করা হয়েছে।

বাহাদুর সিং ২০০২ সালে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত এশিয়ান গ্রাঁ প্রি ইভেন্টেও স্বর্ণপদক জয় করেন।

তাছাড়া শিল্পপতি ও পাইলট বিজয়পাত এবং মোহন সিং গাঞ্জালকে সেরা নাগরিক সম্মাননা দেওয়া হয়।