ভিবি ওয়ান ডে সিরিজের সময়সূচি নিয়ে লঙ্কান কোচ মুডি’র অভিযোগ
শ্রীলঙ্কান কোচ টম মুডি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে তার দলের.খেলার সময়সূচির বিষয়ে অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার এডিলেডে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হয় এবং একই ভেন্যুতে বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া পরস্পরের মুখোমুখি হবে। ২৯শে জানুয়ারি পার্থে অস্টেলিয়া এবং ৩১শে জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। ৭ই জানুয়ারি হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে লঙ্কানরা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মুডি বলেন ,“এটা যুক্তি সম্মত নয়। ওয়ান ডে ক্রিকেট কঠিন খেলা এবং আমরা নিউজিল্যান্ড সফরে ব্যস্ত সময়সূচিতে চারটি কঠিন ম্যাচ খেলেছি। এরপর অস্ট্রেলিয়া সফর। এডিলেড এবং পার্থে পরপর ম্যাচ যুক্তিসঙ্গত নয়। বিশেষ করে দলে যখন বেশ কয়েকজন ইনজুরির শিকার।”
মঙ্গলবার শ্রীলঙ্কাকে নয় উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা।
ভিবি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম, নয় পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় এবং আট পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে।
