৩০ জানুয়ারি থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে
উজবেকিস্তানের এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৩০ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ দিনব্যাপী ক্যাম্প শুরু করতে যাচ্ছে।
বাছাই পর্বে অংশগ্রহণ করতে বাংলাদেশ দল ১৮ ফেব্রুয়ারি দেশত্যাগ করবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সাঈদ হাসান কানন সাংবাদিকদের জানান, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ২২ ফেব্র“য়ারি থেকে বাছাই পর্বের খেলা শুরু হবে।
কানন জানান, বৃহস্পতিবার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি ২২ সদস্যের জাতীয় দল ঘোষণা করবেন।
