প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইস্কাটনের জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে বুধবার জয় পেয়েছে ইস্কাটন সবুজ সংঘ। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় ইস্কাটন সবুজ সংঘ দুই উইকেটে হারিয়েছে কাঁঠালবাগান জিসিসিকে।
প্রথম ব্যাট করে কাঁঠালবাগান ৪২ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। দলের পক্ষে জুপিটার সর্বোচ্চ ৩৩ রান করেন। ইস্কাটনের তানহার ৩৩ রানে নেন চার উইকেট।
জবাবে ইস্কাটন ৪৫ ওভারে আট উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের তানহার সর্বোচ্চ ৫৩ রান করেন। কাঁঠালবাগানের শোভন ২৩ রানে তিন উইকেট লাভ করেন।
