২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই: ফজলুর রহমান

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান দেশের ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে অধিকতর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রতিমন্ত্রী বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে দুই দিনব্যাপী ‘তৃণমূল পর্যায়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নে জেলা ক্রীড়া কর্মকর্তাদের ভূমিকা ও অফিস ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সে ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহন করছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. আবুল কাসেম মাহবুবুল হক, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান, ক্রীড়া পরিদপ্তর এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অংশগ্রহনকারী জেলা ক্রীড়া কর্মকর্তারা জেলা পর্যায়ে তাদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেসব বিষয়গুলো তুলে ধরেন। তবে প্রশিক্ষণ সুবিধা সংক্রান্ত কোন বিষয় তারা উত্থাপন করেননি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুজলুর রহমান প্রতিটি জেলা ক্রীড়া সংস্থার কম্পিউটার ক্রয় এবং প্রশিক্ষণ বাবদ অতিরিক্ত এক লাখ টাকা বরাদ্দ দেন।