২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারের সাথে মতবিরোধের অভিযোগে গিলক্রিস্টের জরিমানা

অস্ট্রেলিয়ান উইকেটকিপার এডাম গিলক্রিস্টকে আম্পায়ারের মতের বিরোধীতা করার অভিযোগে ম্যাচ ফি’র ৪০ ভাগ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

১৫ই জানুয়ারি ব্রিজবেনে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে গিলক্রিস্ট আম্পায়ার আলিম দারকে প্রোটিয়াস ব্যাটসম্যান বুটা ডিপেনারকে রান-আউটের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে প্রেরণ করার কথা বলেন।

গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লীর পর গিলক্রিস্ট হলেন তৃতীয় অস্ট্রেলিয়ান যিনি এই গ্রীষ্ম মৌসুমে দু’ব্যবহারের জন্য শাস্তি পেলেন। বৃহস্পতিবার ভিবি সিরিজে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের স্থানে গিলক্রিস্ট অধিনায়কত্ব করবেন।

এডিলেডে শুনানির সময় আম্পায়ার আলিম দার, ডেরেল হার্পার, অস্ট্রেলিয়া দলের ম্যানেজার স্টিভ বার্নাড উপস্থিত ছিলেন।