২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগে জয় পেয়েছে ইন্দিরা রোড

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের উদ্বোধনী খেলায় ইন্দিরা রোড ক্রীড়া চক্র মঙ্গলবার ৩০ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এই জয়ের মাধ্যমে ইন্দিরা রোডের সংগ্রহ দাঁড়িয়েছে ১২ পয়েন্ট। অন্যদিকে ওরিয়েন্টের এটা ১১তম পরাজয়।

প্রথম ব্যাট করতে নেমে ইন্দিরা রোড রেজাউল হকের সর্বোচ্চ ৪৭ রানে ভর করে ৫০ ওভারে নয় উইকেটে ২২২ রান করে। দলের পক্ষে প্রসেনজিত ৪১ এবং জুনাইদ সিদ্দিকুর ৩৭ রান করেন। ওরিয়েন্টের নাজমুল ইসলাম ২৪ রানে চারটি এবং মানস কুমার ৪২ রানে তিন উইকেট লাভ করেন।

জবাবে ওরিয়েন্ট ১৯২ রানে অল আউট হয়ে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান মাসুম ৪৫, আব্দুল বাশার ৪১, নাজমুল অপরাজিত ৩৮ এবং সুমন ৩৮ রান করলেও তাদের সাত ব্যাটসম্যান দুই অংকের রানই করতে পারেননি। বিজয়ী দলের মুরাদ খান ১৯ রানে তিন উইকেট তুলে নেন।