জেএফএ কাপ ফুটবলের সেমিফাইনালে টাঙ্গাইল
রফিকের চার গোলের সুবাদে টাঙ্গাইল জেলা দল জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের খেলায় টাঙ্গাইল ৬ -- ০ গোলে বিধ্বস্ত করে কুড়িগাম জেলা দলকে।
খেলার ৫৬, ৬৭, ৭৬ এবং ৮৯ মিনিটে চারটি গোল করেন রফিক। বিজয়ী দলের পক্ষে বাকি দু’টি গোল করেন লিটন বর্মণ। একই দলের করিম ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার মধ্যকার দিনের অপর খেলাটি গোলশুন্য ড্র হয়। নারায়ণগঞ্জের গোলরক্ষক এবং অধিনায়ক আরিফুল ইসলাম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
