২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক দ্রুতগতির বোলার অ্যালান ডোনাল্ড ইংল্যান্ড ক্রিকেট দলের বোলিং কোচ ট্রয় কোলির স্থলাভিষিক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 01:16 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ট্রয় কোলি চলতি বছরের মে মাসে তার দেশ অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

৭২ টেস্টে ৩৩০ উইকেট নেয়া ডোনাল্ড বলেছেন, হতাশার কারণে তিনি বোলিং কোচের দায়িত্ব নিতে চাইছেন।

ডোনাল্ড বলেন, এ মুহূর্তে আমার মনে হচ্ছে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আমার কোন জন্য কোন স্থান নেই। ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে আবেদন করার পিছনে এটি একটি কারণ।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের আশেপাশে থাকার আগ্রহ আমার রয়েছে। আমি ড্রেসিং রুমে থাকতে পছন্দ করি এবং সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারদের সাথে উঠাবসা করতে ভাল লাগে।

ডোনাল্ড ২০০৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন।

তিনি বলেন, আমি যা পছন্দ করি তা পাওয়ার একটি সুযোগ আমার সামনে এসেছে। আর সেটা দক্ষিণ আফ্রিকার টিমই হোক কিংবা ইংল্যান্ড ক্রিকেট টিমই হোক তা কোন ব্যাপার নয়।

তিনি আরো বলেন, আমি নিজেকে আন্তর্জাতিক স্তরে দেখতে পছন্দ করি এবং এর সাথে সংযুক্ত থাকতে চাই।