ফয়সালাবাদ টেস্টের পরবর্তী অংশে ইনজামাম-মালিকের খেলা নিয়ে অনিশ্চয়তা
ভারতের বিরুদ্ধে ফয়সালাবাদে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পরবর্তী অংশে পাকিস্তানের অধিনায়ক ইনজামামুল হক ও অলরাউন্ডার শোয়েব মালিক খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ক্যারিয়ায়ের ১০৭তম টেস্ট ম্যাচে ২৫তম শতরান করা ইনজামাম পিঠের ইনজুরির কারণে ফয়সালাবাদ টেস্টের বাকি অংশ খেলতে মাঠে নাও নামতে পারেন।
দলের জন্য খুব বেশি প্রয়োজন হলেই কেবল ৩৫ বছর বয়স্ক অধিনায়ককে মাঠে দেখা যেতে পারে।
এদিকে পিতা কমাতে থাকার কারণে মাঠ থেকে দ্রুত বাড়িতে ফিরে যাওয়া শোয়েব মালিকের (২৩) খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
পিতার অসুস্থতার খবর পাবার পর মালিক তার নিজের শহর শিয়ালকোটে ফিরে আসেন।
মালিকের ব্যাপারে পাকিস্তান দলের একজন কর্মকর্তা জানান, মালিক উন্মাদ হয়ে পড়েছিল এবং দ্রুত বাড়িতে ফিরতে চাইছিলেন। তার পিতা নানা রোগে ভুগছেন।
কর্মকর্তাটি আরো বলেন, অসুস্থ পিতাকে দেখতে যেতে মালিক টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েছেন। ব্যাপক মানসিক চাপের মধ্যে থাকার কারণে তাকে বাড়িতে যেতে দেয়ার অনুমতিই ছিল ঠিক সিদ্ধান্ত।
করাচির তৃতীয় টেস্টের আগে ইনজামাম চিকিৎসকের সাথে কথা বলবেন। ২৯ জানুয়ারি থেকে করাচি টেস্ট শুরু হচ্ছে।
এ ব্যাপারে ইনজামাম বলেন, আমি অনেক ব্যথার মধ্যে রয়েছি। গত দু’বছর ধরে এ ব্যাথা আমাকে যন্ত্রণা দিয়ে আসছে। একটি স্থায়ী সমাধানে পৌঁছানো আমার জন্য জরুরি।
