পরশনাথ দাবায় তৃতীয় স্থান লাভ করেছেন জিয়া
ভারতের দিল্লিতে রোববার সমাপ্ত চতুর্থ পরশনাথ আর্ন্তজাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশের গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান তৃতীয় স্থান লাভ করেছেন। দশ রাউন্ডের খেলায় জিয়ার সংগ্রহ আট পয়েন্ট।
বেলারুশের গ্রান্ড মাষ্টার অ্যালেক্সি ফেদোরভ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন। রানার্স আপ হয়েছেন গ্রান্ড মাষ্টার পাভেল কোটসুর। সপ্তর্ষি চতুর্থ এবং ভেঙ্কটেশ পঞ্চম স্থান লাভ করেছেন।
সাত পয়েন্ট করে সংগ্রহ করে বাংলাদেশের তিন দাবাড়–-- গ্রান্ড মাষ্টার নিয়াজ মোর্শেদ ২০তম, আর্ন্তজাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব ২১তম এবং এনামুল হোসেন রাজিব ২৫তম স্থান লাভ করেছেন।
