২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে ইয়ং পেগাসাসের জয় অব্যাহত

প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয়ের ধারা বজায় রেখেছে ইয়ং পেগাসাস। সিটি ক্লাব মাঠে রোববার ইয়ং পেগাসাস ২৭ রানে হারিয়েছে ধানমন্ডি ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইয়ং পেগাসাস। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

প্রথম ব্যাট করে ইয়ং পেগাসাস ২১৯ রান করে। শরীফ সর্বোচ্চ ৭২ এবং সাগর ৫৩ রান করেন। জবাবে ধানমন্ডি ক্লাব ১৯২ রানে অলআউট হয়ে যায়। কামাল ৫৩ রান করেন।