অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ডেভেনপোর্ট, হেনিন-হার্ডেন ও পেট্রোভা
শীর্ষ বাছাই লিন্ডসে ডেভেনপোর্ট, অষ্টম বাছাই জাস্টিন হেনিন-হার্ডেন এবং ষষ্ঠ বাছাই নাদিয়া পেট্রোভা অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
ডেভেনপোর্ট ৬-২, ৬-৪ সেটে ১৪তম বাছাই রাশিয়ান ভেটলানা কুজনেটসোভাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে যান।
ডেভেনপোর্ট বাম পায়ে ব্যথা নিয়ে খেলা চালিয়ে যান এবং ম্যাচ জয় করতে এক ঘন্টার কম সময় নেন। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বী জাস্টিন হেনিন--হার্ডেনের।
হেনিন-হার্ডেন ৬-০, ৬-৩ সেটে স্প্যানিশ ভার্জিনিয়া রুয়ানোকে সরাসরি পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠেন।
ষষ্ঠ বাছাই পেট্রোভা ৬-৩, ৬-১ সেটে রাশিয়ান এলিনা ভেসনিনাকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনে জয়যাত্রা অব্যাহত রেখেছেন। শারাপোভা এবং হ্যানটুচোভার মধ্যেকার ম্যাচ বিজয়ির বিরুদ্ধে মুখোমুখি হবেন তিনি। ফ্রেঞ্চ ওপেন ইভেন্টে দুইবার সেমি-ফাইনালে উঠলেও পেট্রোভা এবার প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়াটার ফাইনালে উঠলেন।
