২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুনিয়র অনুর্ধ্ব ২০ দাবার শীর্ষে ২৬ দাবাড়–

দাবা ফেডারেশনের হল রুমে শনিবার বেসিক ব্যাংক ২৭তম জাতীয় জুনিয়র অনুর্ধ্ব ২০ (বালক ও বালিকা) দাবা টুর্নামেন্টে উপস্থিত দর্শকদের সকলেরই নজর ছিল একটি বোর্ডের দিকে। বোর্ডটিতে বেশ লম্বা সময় ধরেই লড়ছিলেন শশ্র“মন্ডিত জুবায়ের হোসেন এবং রোকসানা তিতলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

শেষ পর্যন্ত তিতলির জয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ম্যারাথন খেলাটির। শহীদ আনোয়ারা কলেজ থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পাস করা তিতলি বোরহানুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র জুবায়েরকে হারিয়ে আরও ২৫ জনের সাথে শীর্ষে উঠে গেছেন।

শীর্ষে থাকা দাবাড়–রা হলেন- মিনহাজ সাগর, লিজা, এলিন, মোস্তফা, সালেহিন, এমডি সাগর, আসাদ, সাইফ, শিবলু, মনি, সাইফ, সাইদ, সাইফুল, রাকিব, শ্যারন, হালিম, মাহফুজ, শরীফ, তিতলি, অনিরুদ্ধ, মামুন, পাশা, মমতাজ, তাশদিদ, দেলোয়ার এবং সাইদুর।