২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশনাথ দাবায় তৃতীয় স্থান ধরে রেখেছেন জিয়া

দিল্লিতে পরশনাথ চতুর্থ আর্ন্তজাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশের গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান তৃতীয় স্থান ধরে রেখেছেন। শনিবার টুর্নামেন্টের নবম রাউন্ড শেষে আরও চার দাবাড়–র সাথে তৃতীয় স্থানে রয়েছেন জিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

জিয়া (সাত পয়েন্ট) এদিন কাজাখস্তানের পাভেল কোটসুরের সাথে ড্র করেন। এছাড়া আর্ন্তজাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব (সাড়ে ছয় পয়েন্ট) মহিলা গ্রান্ডমাষ্টার হারিকার সাথে এবং আর্ন্তজাতিক মাষ্টার এনামুল হোসেন রাজিব স্বদেশী নাসিরের সাথে ড্র করেছেন। উভয়ই ছয় পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

এদিকে গ্রান্ড মাষ্টার নিয়াজ মোর্শেদ নবম রাউন্ডে ফিদে মাষ্টার ঝুমাবায়েভের বিরুদ্ধে হেরে গেছেন। নিয়াজের সংগ্রহ ছয় পয়েন্ট। কিন্তু ইন্তেখাবকে হারিয়ে তৈয়বুর রহমান তার পয়েন্ট ছয়-এ উন্নীত করেছেন।

ফিদে মাষ্টার আবু সুফিয়ান এবং সৈয়দ মাহফুজুর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট করে লাভ করেছেন। পাঁচ পয়েন্ট করে লাভ করেছেন ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ এবং মোহাম্মদ আলী।