বিএসজেএ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ৩০ জানুয়ারি
বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্ট আ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় রাজধানীতে ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্থ মেরিল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।
উল্লেখযোগ্য সংখ্যক সংবাদপত্র এবং ইলেকট্রনিক গণমাধ্যম টুর্নামেন্টে অংশগ্রহন করবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহন করতে ইচ্ছুক দলগুলোকে ২৫ জানুয়ারির মধ্যে বিএসজেএ’র কার্যালয়ে এন্ট্রি পাঠানোর অনুরোধ জাননো হয়েছে।
