অনুর্ধ্ব ১৫ ক্রিকেটে বিকেএসপি’র ইমরানের পাঁচ উইকেট
ইষ্ট অ্যান্ড ক্লাব মাঠে শনিবার অনুর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে বিকেএসপি’র ইমরান আহমেদ পাঁচ উইকেট শিকার করেছেন। আর তার দল ১১৫ রানের বিশাল জয় পেয়েছে ইষ্ট অ্যান্ড ক্লাবের বিরুদ্ধে।
প্রথম ব্যাট করে বিকেএসপি ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান করে। এস এম মুস্তাকিম সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া সাজ্জাদ ৩৮, মনিরুল ইসলাম ৩৭ এবং খায়রুল বাশার ৩৬ রান করেন।
জবাবে ইষ্ট অ্যান্ড ক্লাব মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের ইমরান আহমেদ ২০ রানে পাঁচ উইকেট তুলে নেন। এছাড়া সৈকত আলী ৩০ রান খরচায় নেন তিন উইকেট।
