২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে কাঁঠালবাগান ও ইস্কাটনের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শনিবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে ফারুকের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে কাঁঠালবাগান জিসিসি চার উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ক্রিকেট কোচিং স্কুলের ৫০ ওভারে নয় উইকেটে করা ২৪৯ রানের জবাবে কাঁঠালবাগান ছয় উইকেটে ২৫৩ রান করে জয় তুলে নেয়। বিজয়ী দলের ফারুক ১০০ ও শহিদুল ৫০ রান করেন। 

এিকএসপি - ১ মাঠে দিনের অপর খেলায় ইস্কাটন সবুজ সংঘ একই ব্যবধানে হারায় রূপালী ব্যাংককে। রূপালী ব্যাংকের ২৪১ রানের জবাবে ইস্কাটন ৪৭ ওভারে ছয় উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইস্কাটনের পক্ষে রাসেল ৭৯ এবং রিপন ৬২ রান করেন।