রেকর্ডের স্বর্গভূমি ইকবাল স্টেডিয়াম
ফয়সালাবাদে পাক-ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সব ধরনের রেকর্ডের স্বর্গভূমি ইকবাল স্টেডিয়ামে।
১৯৭৮ সালে এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়। ম্যাচে ভারত ও পাকিস্তান উভয় দলই বড় স্কোর গড়ার কারণে ফয়সালাবাদের জনগণ শুধুমাত্র ড্র দেখার স্বাদই পায়। ম্যাচটিতে পাক লিজেন্ড জহির আব্বাস ৯৬ বল মোকাবেলা করে ১৭৬ রান করেন এবং জাভেদ মিয়াঁদাদ ১৫৪ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় গুন্ডাপা রঙ্গনাথ বিশ্বনাথ ১৪৫ রান করেন।
১৯৮৪--৮৫ মৌসুমে এই মাঠেই ভারতের বিরুদ্ধে পাকিস্তান ছয় উইকেটে সর্বোচ্চ ৬৭৪ রান করেন। কেনিয়ার জন্মগ্রহণকারী কাসিম উমর দুর্দান্ত ২১০ রানের এবং মুদাসসর নজর ১৯৯ রানের ইনিংস খেলেন।
তবে এই মাঠেই ১৯৮৬-৮৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ৫৩ রানে অলআউট হয়।
১৯৭৮-৭৯ ঐতিহাসিক মৌসুমে ফয়সালাবাদে পাক-ভারত টেস্ট ম্যাচ খেলার ১৮ বছর পর শনিবার আবারও এই মাঠে মুখোমুুখি হচ্ছে দুই প্রতিবেশি রাষ্ট্র।
১৯৮৭-৮৮ মৌসুমে ফয়সালাবাদে দ্বিতীয় টেস্টে পাকিস্তানি আম্পায়ার শাকুর রানা এবং ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং বাক-বিতন্ডে জড়িয়ে পড়েন এবং তা হাতাহাতির পর্যায়েও চলে যায়।
১৯৯৮ সালে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যেকার টেস্টটি বিশ্ব ক্রিকেটের একমাত্র টেস্ট যাতে একটি বলও মাঠে না গড়িয়ে খেলা পরিত্যক্ত করা হয়। ঘন কুয়াশার কারণেই মূলত ম্যাচটি খেলা হয়নি।
ফয়সালাবাদের মাটিতে পাকিস্তান ছয়টি টেস্ট জিতেছে এবং হেরেছে পাঁচটিতে। ১২টি টেস্ট ড্র হয়েছে। তবে সফরকারী ভারতের জন্য স্বস্তির বিষয় হচ্ছে পাকিস্তান শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে।
১৯৮৫-৮৬ মৌসুমে শ্রীলঙ্কার বিরুদ্ধে কাসিম উমর ২০৬ রানের ইনিংস খেলেন। এই ম্যাচটি সরণীয় কারণ জাভেদ মিয়াঁদাদের সাথে কাসিম তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ৩৯৭ রান করেন। মিয়াঁদাদ ম্যাচটিতে ২০৬ রান করে অপরাজিত ছিলেন।
এই মাঠেই ১৯৭০-৮০ মৌসুমে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনথ জয়সুরিয়া ব্যক্তিগত ২৫৩ রান করেন। তবে তার আগে বর্তমানে ভারতের কোচ গ্রেগ চ্যাপেল ব্যক্তিগত ২৩৫ রান করে করেন।
এই মাঠে একমাত্র ডাবল সেঞ্চুরি করেন তাসলিম আরিফ। মাত্র ২৬ বছর বয়সে এই উইকেটকিপার-ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১০ রান করে অপরাজিত ছিলেন। তবে ম্যাচটিতে গ্রেট অস্ট্রেলিয়ান বোলার ডেনিস লিলি কোনও উইকেটই তুলে নিতে পারেননি। তাই তিনি কিছুটা হতাশ হয়ে বলেছিলেন, তার মৃত্যুর পর সমাধি যেন এখানেই করা হয়।
ফয়সালের ইকবাল স্টেডিয়ামের পিচ মূলত ব্যাটিং স্বর্গরাজ্য। এখন পর্যন্ত এখানে ৪৭টি সেঞ্চুরি হয়েছে। বোলাররা ২৫বার পাঁচটি কিংবা তারও অধিক উইকেট পেয়েছেন।
পাকিস্তানি কিংবদন্তি কাপ্তান ইমরান খান এই মাঠেই ১৯৮২-৮৩ মৌসুমে ভারতের বিরুদ্ধে স্মরণীয় জয় এনে দেয়। ম্যাচটিতে ইমরান সেঞ্চুরি হাকান।
এই মাঠে পাকিস্তানি যাদুকর স্পিনার আব্দুল কাদির ১০ টেস্টে ৪২ উইকেট এবং ওয়াসিম আকরাম নয় টেস্টে ৪১টি উইকেট তুলে নেয়।
