২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে সূর্যতরুণ ও ওয়ান্ডারার্সের জয়

প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুক্রবার সূর্যতরুণ ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিকেএসপি ক্রিকেট মাঠে সূর্যতরুণ বাংলাদেশ বয়েজকে আট উইকেটে হারায়।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বয়েজ ৪৪ দশমিক দুই ওভারে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। বাংলাদেশ বয়েজের পক্ষে জিতু ৪১ রান করেন। সূর্যতরুণের নাসির ২৫ রানের বিনিময়ে চার উইকেট এবং ২৪ রান খরচায় আল মামুন চার উইকেট লাভ করেন।

জয়ের জন্যে ১৩৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সূর্যতরুণ ৩৬ দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয়। চয়ন ও মিথুন যথাক্রমে অপরাজিত ৫৪ ও ৫০ রান করেন। বয়েজের অ্যাপোলো ৩০ রান খরচায় দুই উইকেট তুলে নেন।

অপর ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব আজাদ এসসিকে ১৯ রানে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে ওয়ান্ডারার্স আজাদের সামনে ২৫৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সনি ৮৪ ও হাফিজ ৬৭ রান করেন। আশিক ২৩ রানের বিনিময়ে দুই উইকেট লাভ করেন।

জবাবে আজাদ ৪৯ দশমিক দুই ওভারে সবগুলি উইকেট হারিয়ে ২৩৫ রান করে। আজাদের পক্ষে ইমন ও উজ্জ্বল উভয়ই ৪৬ রানের ইনিংস খেলেন। নজরুল ৪০ রানের বিনিময়ে তিন উইকেট লাভ করেন।