সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল শনিবার ঢাকা আসছে
বাংলাদেশ ‘এ’ এবং বাংলাদেশ একাডেমি দলের বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ১৭ সদস্যের ক্রিকেট দল শনিবার ঢাকা আসছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৩ জানুয়ারি বাংলাদেশ একাডেমির বিরুদ্ধে খেলা শুরুর মধ্য দিয়ে ইউএই দল তাদের আটদিনের সফর শুরু করবে। ২৪ জানুয়ারি একই মাঠে দুই দল আবার মুখোমুখি হবে।
সফরকারী ইউএই দল বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের বিপক্ষে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ২৬ ও ২৭ জানুয়ারি দু’টি ম্যাচ খেলবে।
চারটি ম্যাচ শেষে তারা ২৮ জানুয়ারি দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
