২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের চূড়ান্ত পর্ব শনিবার থেকে শুরু হচ্ছে

দ্বিতীয় জেএফএ কাপ অনুর্ধ-১৬ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শনিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন।

শনিবার বিকেল আড়াইটায় চূড়ান্ত পর্বের প্রথম খেলায় ‘এ’ গ্র“পে রাঙ্গামাটি ঢাকার মোকাবেলা করবে। একই ভেন্যুতে বেলা ৩টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় খেলায় গাইবান্ধা ও বাগেরহাট একে অপরের মুখোমুখি হবে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহায়তায় বাফুফে বয়সভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করছে।

জেএফএ’র আন্তর্জাতিক কমিটির সদস্য ইচিরো ফুজিতা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব উদ্বোধন করবেন।

দুই গ্র“পে বিভক্ত হয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে আটটি দল অংশগ্রহণ করবে। ‘বি’ গ্র“পে রয়েছে কুড়িগ্রাম, সাতক্ষীরা, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ।

প্রতিটি গ্র“পের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। একই ভেন্যুতে ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রথম পর্বে ৫৫টি জেলা, যশোর শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নেয়। প্রথম পর্বে দেশের আটটি ভেন্যুতে খেলা হয়েছে।

টুর্নামেন্টের বাজেট ১৮ লাখ টাকা। জেএফএ দিচ্ছে ১৬ লাখ ৮০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইচিরো ফুজিতা, বাফুফে ভাইস প্রেসিডেন্ট গোলাম রসুল মোল্লা ও সিরাজুল ইসলাম বাচ্চু, বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সদস্য ও টুর্নামেন্ট কমিটির সচিব আজফারুজ্জামান সোহরাব।