২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া - ওয়েস্ট ইন্ডিজ টস্ট সিরিজ ২০০৭ স্থগিত

অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২০০৭ সালের টেস্ট সিরিজটি স্থগিত হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার সিরিজ স্থগিতের কথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ওয়েস্ট ইন্ডিজে একই বছর বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের পরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দু’দেশের মধ্যকার টেস্ট সিরিজ। কিন্তু বছরে দু’টি বড় টুর্নামেন্ট আয়োজনে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড অপরাগতা জানালে সিরিজ বাতিল হয়ে যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যানেজার পিটার ইয়ং জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পরপর দু’টি বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে উদ্বিগ্ন। তবে সিরিজটি পরের বছর অর্থাৎ ২০০৮ সালে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইয়ং।

আগামী মাসে আইসিসির বোর্ড মিটিংয়ে টেস্ট দলগুলোর ভবিষ্যত সফরসূচীই মূল আলোচ্য বিষয় হিসেবে আর্বিভুত হতে পারে। এদিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আরও বেশি ম্যাচ খেলার জন্য ভারত আইসিসির ভবিষ্যত সফরসূচী থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে।

ভারতের দাবির প্রেক্ষিতে আইসিসি ভারতকে তার দায়িত্ব এবং ভবিষ্যত সফরসূচীর প্রতি অঙ্গিকারাবদ্ধ থাকতে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিপরীতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আইসিসি’র শর্ত পূরনে তাদের অঙ্গিকার ব্যক্ত করেছে।