২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ফেদেরার, ক্লিস্টারস, মরেসমো, কোরিয়া

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে বৃহস্পতিবার পুরুষ শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরার জার্মান প্রতিদ্বন্দ্বী ফ্লেরিয়ান মেয়ারকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন। এদিকে কিম ক্লিস্টারস ইনজুরি নিয়েও চাইনিজ প্রতিদ্বন্দ্বী ইয়ান ম্যাংকে পরাজিত করার মাধ্যমে টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন ধরে রেখেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ফেদেরার ৬-১, ৬-৪, ৬-০ সেটে জার্মান ফ্লেরিয়ান মেয়ারকে সরাসরি সহজেই পরাজিত করে দ্বিতীয়বারের মত মেলবোর্ন খেতাব জয়ের স্বপ্ন দেখছেন।

মেয়েদের বিভাগে কিম ক্লিস্টারস ৬-৪, ৬-২ সেটে দুর্বল প্রতিপক্ষ ইয়ুয়ান মেং’কে পরাজিত করেন।

ক্লিসটার্সের মত মেলবোর্ন পার্কে কঠিন একটি দিন অতিবাহিত করেছেন তৃতীয় বাছাই এমিলি মরোসমো। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ৭-৬, ৬-২ সেটে ফরাসী ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী এমিলি লোইটকে পরাজিত করেন।

পুরুষদের এককে পঞ্চম বাছাই নিকোলেই ডেভেডেনকো এবং গুইলারমো কোরিয়া কষ্টার্জিত জয় পেয়েছেন। ডেভেডেনকো ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ সেটে আমেরিকান কেভিন কিমকে এবং ষষ্ঠ বাছাই আর্জেন্টাইন কোরিয়া ৭-৬, ৬-৪, ৬-৩ সেটে ইটালির ফেড্রিকো লুজ্জিকে পরাজিত করে ডেভিড নেলবেনডিন এবং গ্যাসটন গেউডিও’র সাথে তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন।

তবে পুরুষ বাছাইদের মধ্যে বেলজিয়ামের অলিভার রোচুস এবং স্পেনের ফার্নান্ডো ভার্দেসকো হেরে গেছেন।

অন্যদিকে মহিলাদের বিভাগে পরাজিতদের মধ্যে রয়েছেন- রাশিয়ার দিনারা সাফিনা, সার্বিয়ার আনা ইভানোভিচ, ভারতের সানিয়া মির্জা এবং আর্জেন্টিনার জিসিলা ডুলকো।