শ্রীলঙ্কার ওয়ান ডে দলে ফিরিছেন জয়সুরিয়া
শ্রীলঙ্কার অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া শ্রীলঙ্কা দলে ফিরেছেন। তবে দলে ফিরতে তাকে নির্বাচকদের কাছে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
৩৬ বছর বয়স্ক সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক নিউজিল্যান্ড সফরে আঘাত পাওয়ার পর দেশে ফিরে যান। অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে তাকে।
ওয়ান ডে ক্রিকেটে ১০,০০০ রান অতিক্রমকারী মাত্র চারজনের অন্যতম হলেন জয়সুরিয়া। তিনি শ্রীলঙ্কার পক্ষে ৩৪২টি ওয়ান ডে ম্যাচ খেরেছেন।
তাছাড়া শ্রীলঙ্কা দাক পেয়েছেন ফাস্ট বোলার আকালানকা গানিগামা। লঙ্কান অলরাউন্ডার পারভেজ মারুফের বদলে তিনি দলে সুযোগ পেয়েছেন।
