২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিল ভারত

ভারত ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব নির্ধারিত নিউজিল্যান্ড সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেট কর্মকর্তারা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 11:31 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রেসিডেন্ট এহসান মানি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেছেন, এটি একটি খামখেয়ালি সিদ্ধান্ত। ভারতীয় নতুন ক্রিকেট বোর্ডের ভবিষ্যাৎ সফর সংক্রান্ত ব্যাপারে পরিবর্তন করার নীতি প্রত্যাখান করেছেন আইসিসি প্রেসিডেন্ট।

সফরটি পিছিয়ে ২০০৮ সালের নভেম্বর মাসে করা হতে পারে বলে জানা যায়।

ভারত এই সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতি বছর খেলার পরিকল্পনা ঘোষণা করে। তারা আরও জানায়, ইংল্যান্ডের বিরুদ্ধেও তারা চার বছর ধারাবাহিকভাবে খেলবে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে পরাজয় এড়ানোর জন্যই তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৩ সালে নিউজিল্যান্ড সফরে ভারত টেস্ট সিরিজ ২-০ এবং ওয়ান ডে সিরিজ ৫-২ ব্যবধানে পরাজিত হয়। তবে বিশ্বকাপে ভারত দারুন ক্রীড়া নৈপণ্য দেখিয়ে ফাইনালে উঠেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই’এর এক কর্মকর্তা বরেন, “নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পারিপাশ্বিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। নিউজিল্যান্ড সফরে যাওয়ার কোনও কারণই নেই। গতবার ম্যাচ পরাজয়ই দলের উপর চাপ বাড়িয়ে ছিল।”