২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশনাথ দাবায় রাজিব ও পরাগের জয়, ড্র করেছেন জিয়া, নিয়াজ

ভারতের দিল্লিতে বুধবার চতুর্থ পরশনাথ আন্তর্জাতিক উন্মুক্ত দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের তিন দাবাড়–- আর্ন্তজাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজিব এবং ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ চার পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সাড়ে তিন পয়েন্ট করে সংগ্রহ করেছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, নিয়াজ মোর্শেদ, ফিদে মাষ্টার নাসির আহমেদ, আবু সুফিয়ান শাকিল এবং মোহাম্মদ জাভেদ।

পঞ্চম রাউন্ডে রাজিব সন্দ্বীপকে, পরাগ বাজপেয়ীকে, শাকিল আদিত্যকে, দেবরাজ চিরঞ্জনকে, ইমান গগনকে, এবং আলী প্রিয়াকে পরাজিত করেন।

এছাড়া আনোয়ারের সাথে রাকিব, নটরাজনের সাথে জিয়া, সোমেশের সাথে নিয়াজ, ইন্তেখাবের সাথে নাসির, অতুলের সাথে তৈয়বুর এবং কোরশীর সাথে জাভেদ ড্র করেন।