ন্যাশনাল পেস একাডেমিতে প্রশিক্ষণের জন্য ৩৪ জন বোলার নির্বাচিত
ন্যাশনাল পেস একাডেমিতে বিশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩৪ জন সম্ভাবনাময় বোলার নির্বাচন করেছে।
একাডেমির প্রধান প্রশিক্ষক সারোয়ার ইমরান এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে সোমবার থেকে শুরু হবে এই প্রশিক্ষণ।
নির্বাচিত বোলারদের সোমবার বেলা দুইটার মধ্যে কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচিত বোলার হলেন- মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, তারেক আজিজ খান, শাহাদত হোসেন রাজিব, আনোয়ার হোসেন মনির, তালহা জুবায়ের, এস কে রাসেল, নাজমুল হোসেন, কামরুল ইসলাম, সাজিদ ইসলাম, আসলাম খান, ওয়াসকুরনী পলাশ, সিরাজুল্লাহ খাদেম নিপু, নাজমুল হোসেন মিলন, শুভাশীষ রায়, রবিউল ইসলাম শিবলু, জাহিদুল হাসান খান, মাহবুবুল আলম রবিন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আজিম, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ, আশিক, মুক্তার আলী, রুম্মান ইসলাম, রাশেদ খান, শাফাক আল জাবির, আশিকুজ্জামান, শিরান শরীফ, ইমন আহমেদ, শাহাজাদা, হাসিবুল হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম এবং গাজী আলমগীর।
