২০০৭ পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলবে না জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড ২০০৭ সালের ফেব্র“য়ারি মাস পর্যন্ত— তাদের জাতীয় দলকে টেস্ট ক্রিকেট খেলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড গঠন করা হয়।
হারারেতে জিম্বাবুয়ের ক্রিকেট কর্মকর্তারা এক সভায় এই সিদ্ধান্ত নেয়।
এর ফলে এই বছরের এপ্রিল--মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে না জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের বিশ্বাস সফরের নির্ধারিত পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে।
গত সপ্তাহে জিম্বাবুয়ে অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান চিনঙ্গোকা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর চেয়ারম্যান এহসান মানি এবং প্রধান নির্বাহি ম্যালকম স্পিডের সাথে দেখা করেন।
২০০৪ সালে জিম্বাবুয়ে আরও একবার নিজেরাই টেস্ট ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তবে সেইবার আইসিসি’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
