২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে মহানামা

সফররত আইসিসি’র ম্যাচ রেফারী ও শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার রোশন মহানামা বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

খুলনা বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা দিতে মহানামা মাঠ, পিচ, গালারী, প্রেসবক্স, ম্যাচ রেফারী ও থার্ড আম্পায়ারের রুমসহ অবকাঠামোগত ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর, বোর্ডের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সদস্য শফিকুল ইসলাম, কাজী ইউসা মিশু এবং জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 

বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে মহানামা নগরীতে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলও পরিদর্শন করেন।

খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে মাহানামা সাংবাদিকদের কাছে কোন মন্তব্য না করলেও বোর্ড সভাপতি আলী আসগর জানিয়েছেন, স্টেডিয়াম পরিদর্শন করে মহানামা সন্তুষ্ট হয়েছেন। স্টেডিয়ামের আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।