২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন সেরেনা, ডেভেনপোর্ট, কুজনেটসোভা

বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বুধবার ফ্রেঞ্চ প্রতিদ্বন্দ্বী ক্যামিলি পিনকে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেছেন। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্লোভাকিয়ান প্রতিদ্বন্দ্বী ডানিলা হ্যানটুসোভার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এদিকে শীর্ষ বাছাই লিন্ডসে ডেভেনপোর্ট ৭-৬, ৬-৩ সেটে ক্রোয়েশিয়ান প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা  প্রিমকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন।

২০০৪ সালের অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন জাস্টিন হেনিন-হার্ডেন ৭-৬, ৬-১ সেটে চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বী হেনা স্রোমোভাকে পরাজিত করে টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রেখেছেন।

২০০৪ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন সেবাস্তলানা কুজনেটসোভা ৬-২, ৬-৭, ৬-২ সেটে পরাজিত করেছেন আরেন্টা পারাকে। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন মারা সানটাগিলোর।

ষষ্ঠ বাছাই রুশ প্রতিদ্বন্দ্বী নাদিয়া পিট্রোভা ৬-৪, ৬-১ সেটে জার্মান প্রতিদ্বন্দ্বী মার্টিনা মুলারকে পরাজিত করেছেন। পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ইটালির মারিয়া এলিনা ক্যামিরিনের।

এলিনা ভেননিনা ৪-৬, ৭-৬ (৭), ৬-২ সেটে পরাজিত করেছেন জুলিয়া স্কুফকে। পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ইউক্রেনের প্রতিদ্বন্দ্বী ওলগা ভেনচুকের।