দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত দল নিয়ে খেলবে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্ট খেলা সকল ক্রিকেটারই দ্বিতীয় টেস্টে খেলবেন।
নির্বাচকদের প্রধান ওয়াসিম বারি বলেন, “আমরা মনে করি দলে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই।”
ফয়সালাবাদে ২১ থেকে ২৫ জুন দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে না পারা ব্যাটসম্যান ইয়াসির হামিদ অসুস্থতার কারণে দ্বিতীয় টেস্ট দলে জায়গা পাননি।
পাক দল ঃ
ইনজামাম উল হক (অধিনায়ক), সালমান বাট, শোয়েব মালিক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, শাহীদ আফ্রিদি, কামরান আকমল (উইকেটকিপার), ইমরান ফরহাদ, শোয়েব আখতার, মোহাম্মদ সামি, রানা নাভেদ, দানেশ কানেরিয়া, আরশাদ খান, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আসিফ।
