২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিন আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ অনুষ্ঠান

বিশ্বকাপের আগে ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা বার্লিনে একটি অনুষ্ঠান পালনের জন্য এক মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। গত সপ্তাহে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কারণে আয়োজিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 10:31 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মঙ্গলবার বার্লিনের মেয়র ক্লজ ওয়ারিটের সাথে ফিফা’র আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

মেয়র ক্লজ ওয়ারিট বলেন, “এখন আমাদের কাজ হচ্ছে পরিকল্পনা অনুযায়ি অনুষ্ঠানটি সম্পন্ন করা। বার্লিন একটি ভাল ভেন্যু এবং আমরা ৭ জুন ইন্টারন্যাশনাল ফুটবল পরিবারকে সাদর সম্ভাষন জানাবো।”

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম খেলার দুই দিন আগে ৭ জুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ব্রেনড্যানবার্গ গেটে যার মাধ্যমে শহরটিকে পূর্ব ও পশ্চিম দু’টি অংশে ভাগ করা হয়েছে। নববর্ষ উদযাপনের জন্য এখানে এক মিলিয়ন মানুষ জমায়েত হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের পর ফিফা এই অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতির সাথে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত থাকবে না।