২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগ ৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে

চতুর্থ রাউন্ডের ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে ৬ ফেব্র“য়ারি থেকে আবার মাঠে গড়াচ্ছে ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগ। পরদিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে চার দিনের ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে গত ৪ ডিসেম্বর। এরপর দেশের মর্যাদাপূর্ন প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজনের সুযোগ করে দিতে জাতীয় লিগ স্থগিত করা হয়।

তৃতীয় রাউন্ডের খেলা শেষে ছয় পয়েন্ট সংগ্রহ করে যৌথভাবে ওয়ানডের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঢাকা এবং রাজশাহী। এরপরই অবস্থান করছে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট। বরিশাল কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

চার দিনের ম্যাচের পয়েন্ট তালিকারও শীর্ষে রয়েছে ঢাকা। তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ১০ পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট। রাজশাহী আট এবং বরিশাল দুই পয়েন্ট লাভ করেছে।

এদিকে ৪ ফেব্র“য়ারি থেকে অনুশীলন শুরু হওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা লিগের খেলাগুলো মিস করবেন।

চতুর্থ রাউন্ডের খেলাগুলো হচ্ছে- ঢাকা বনাম খুলনা (ধানমন্ডি স্টেডিয়াম), রাজশাহী বনাম চট্টগ্রাম (রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম), বরিশাল বনাম সিলেট (বরিশাল বিভাগীয় স্টেডিয়াম)।