২০১১ বিশ্বকাপ ক্রিকেট বিডে অংশ নেবে অস্ট্রেলিয়া
সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজনে এশিয়ার মনোভাব জানার পর অস্ট্রেলিয়া ২০১১ সালের বিশ্বকাপ আয়োজন থেকে পিছিয়ে এসেছে-পাকিস্তান থেকে এ রকম খবরই প্রকাশিত হয়েছিল।
কিন্তু ৪৮ ঘন্টা কাটতে না কটাতেই বর্তমান চিত্রটা একেবারেই ভিন্ন। অস্ট্রেলিয়া ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের জন্যে বিডে অংশ নেবে বলে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন।
এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশ সম্মিলিতভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিডে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার দুই দিন পরই অস্ট্রেলিয়ার মনোভাব জানা গেল।
পাকিস্তানি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া তাদের বিরুদ্ধে বিডে অংশ নেবে না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার পিটার ইয়ং সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, অস্ট্রেলিয়া এখনও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী।
তিনি বলেন, আইসিসি আমাদের আগ্রহের কথা জানতে চেয়েছে এবং আমরা আগ্রহী। বিডে অংশ নেয়ার ডেডলাইন ফেব্র“য়ারি এবং আমরা সে লক্ষ্যেই অগ্রসর হচ্ছি।
অস্ট্রেলিয়ার বিডে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত না হলেও ইয়ং জানিয়েছেন, বিডে তাদের সঙ্গী হিসেবে থাকতে পারে নিউজিল্যান্ড। এর আগে ১৯৯২ সালেও যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেছিল এই দুই দেশ।
বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী পিটার ইয়ং জানান, ১৯৯২ সালের পর থেকে আমরা বিশ্বকাপ আয়োজন করছি না। তবে এ ধরনের একটি ইভেন্ট আয়োজনের মত পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং জনবল আমাদের রয়েছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আলতাফ জানিয়েছেন, বিডে আস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অংশ নিলেও তাদের কোন সমস্যা নেই, কারণ তাদের অবস্থানও বেশ শক্তিশালী। তিনি বলে, এর আগে আমরা ১৯৮৭ ও ১৯৯৬ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করেছি।
এর আগের বিশ্বকাপগুলো বিভিন্ন দেশ আনঅফিশিয়ালি পর্যাযক্রমে আয়োজন করে এসেছে এবং তারই প্রেক্ষিতে ২০০১ সালের বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেই অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এশিয়ার চারটি দেশের ক্রিকেট কর্তাব্যক্তিরা প্রতি তৃতীয় বিশ্বকাপ এশিয়াতে আয়োজনের দাবি জানিয়েছেন। কারণ হিসেবে তারা তুলে ধরেছেন, দশটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে চারটিই এশিয়ার।
পিটার ইয়ং আরও জানিয়েছেন, ভারতের সাথে ভবিষ্যত সফরসূচী (এফটিপি) নিয়ে তাদের আলোচনা চলছে, তবে এই আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টি অর্ন্তভুক্ত ছিলনা। এবছরের অক্টোবর--নভেম্বরে ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে।
