দাবা ফেডারেশনের নতুন সভাপতি সৈয়দ সুজাউদ্দিন
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সুজাউদ্দিন আহমেদকে সোমবার ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ফেডারেশনের সাবেক সভাপতি পরিকল্পনা সচিব আখতার হোসেন খানের স্থলাভিষিক্ত হবেন।
শুল্ক কমিশনের বর্তমান চেয়ারম্যান সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
