বগুড়ায় আরব আমিরাতের বিরদ্ধে দু’টি ম্যাচ খেলবে অনুর্ধ্ব ১৯ দল
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে দু’টি সীমিত ওভারের ম্যাচ খেলবে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ইউএই ক্রিকেট দল ১৯ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে।
২৩ এবং ২৪ জানুয়ারি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার একটি সূত্র জানিয়েছে।
স্টেডিয়ামের প্রবেশমূল্য পাঁচ টাকা নির্ধারন করা হয়েছে। বাংলাদেশ দল আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহনের জন্য ৩০ জানুয়ারি শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
