অসি দলে গিলক্রিস্টের বদলে নতুন ক্রিকেটার হ্যাডিন
অস্ট্রেলিয়ান বিধ্বংসি উইকেটকিপার এডাম গিলক্রিসকে ভিবি সিরিজের পরবর্তী দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে অসি দলে উইকেটকিপিং করবেন নিউ সাউথ ওয়ালশ ক্লাবের উইকেকিপার ব্রেড হ্যাডিন।
গত বছরের ডিসেম্বর মাসে চ্যাপেল-হ্যাডেল সিরিজের একটি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচেও বিশ্রাম দেওয়া হয় তাকে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
৩৪ বছর বয়স্ক গিলক্রিস্ট বর্তমানে ফর্মে না থাকার কারণে স্বভাবসুলভ বিধ্বংসি ব্যাটিং উপহার দিতে পারছেন না। দেশের মাটিতে শেষ সাতটি টেস্টে তিনি ২৮৫ রান এবং ওয়ান ডে ম্যাচে ২০৪ রান করেছেন। রোববার ভিবি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বলেই প্যাভিলিয়ানে ফিরে যান।
অসি নির্বাচকদের চেয়ারম্যান ট্রিভর হন্স জানান, গিলক্রিস্টকে বিশ্রামে রাখা হয়েছে। তবে নির্বাচক প্যানেল তার ক্রীড়া নৈপূণ্য পর্যবেক্ষণ করবে।
