অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনেই ভেনাস পরাজিত
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের প্রথম দিনেই ভেনাস উইলিয়ামস ১৮ বছরের বুলগেরিয়ান তরুণী টাজভেটানা পিরোনকোভা কাছে পরাজিত হয়েছেন।
দশম বাছাই ভেনাস ২-৬, ৬-০, ৯-৭ সেটে পরাজিত হন। তিনি প্রথম সেট সহজেই জিতে নিলেও পরবর্তী সেট দু’টিতে পরাজিত হন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
চুরানব্বইতম বাছাই টাজভেটানা পিরোনকোভার ক্যারিয়ারের এটাই প্রথম গ্যান্ড স্ল্যাম ম্যাচ ছিল।
