অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বাদ পড়লেন ডেমেনটিয়েভা
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নবম বাছাই রুশ এলিনা ডেমেনটিয়েভা সোমবার ৭-৫, ৬-২ সেটে জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়া স্কুফের কাছে পরাজিত হয়েছেন। এর ফলে তিনিই হলেন প্রথম বাছাইকৃত খেলোয়াড় যিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন।
সাবেক ফ্রেঞ্চ ও ইউএস ওপেন ফাইনালিস্ট ডেমেনটিয়েভা প্রথম সেট থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করার জন্য লড়াই চালিয়ে যান। ২৩ বছর বয়সি জার্মান খেলোয়াড়ের কাছে তিনি প্রথম সেটেই ৫-১ ব্যবধানে পিছিয়ে যান। খবর বিভিন্ন বার্তসংস্থার।
দ্বিতীয় সেটেও ২৪ বছর বয়নি ডেমেনটিয়েভা ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েন।
